• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় ইভেন্টোর খেলা উদ্বোধন করলেন নাটোরের ডিসি চট্টগ্রামবাসী গর্বিত, সর্ববিষয়ে বিশারদ একজন সর্বমন্ত্রী পেয়েছেন: চট্টগ্রামে জামায়াত আমির ইসলামের মৌলিক বিষয়ে কোনো আপস নয়, আমাদের মডেল রাসূল (সা.): আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান চকরিয়া থেকে সবুজ বিপ্লবের সূচনা, ২৫ কোটি বৃক্ষরোপণে সাড়ে ৩ লাখ কর্মসংস্থানের আশা কক্সবাজারে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: মহাসড়ক সম্প্রসারণ, লবণ চাষিদের দুঃখ মোচনের উদ্যোগ সিংড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত স্বাগতম মাতামুহুরী উপজেলা এবং জনপ্রত্যাশা শহিদ মিনারও নিরাপদ নয়: চকরিয়ায় রাতের আঁধারে উধাও লোহার গ্রিল চকরিয়ায় ‘দেশ-বিদেশি পাহাড়তলী সমিতি’র আত্মপ্রকাশ, ২৮ সদস্যের কমিটি গঠন চকরিয়ায় প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: এলাকায় সাজসাজ রব

ইসলামের মৌলিক বিষয়ে কোনো আপস নয়, আমাদের মডেল রাসূল (সা.): আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি / ২৩ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত তিন দিনব্যাপী (১১-১৩ জুন) বাছাইকৃত উপজেলা/থানা আমীরদের নিয়ে কেন্দ্রীয় শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় তারবিয়াহ বিভাগের পরিচালক মাওলানা এটিএম মা’ছুমের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরের দ্বিতীয় দিন ১২ জুন (জুম’আ বার) মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান প্রধান অতিথির মূল্যবান বক্তব্য পেশ করেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আজকের এই পর্যায়ে এসেছে। সূচনালগ্নে অসীম ধৈর্য ও অপরিসীম ত্যাগের মাধ্যমে অল্পসংখ্যক লোকের অবদানে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি আরও বলেন, “সংগঠনের দায়িত্বশীলগণকে কথা ও কাজে গড়মিল পরিহার করতে হবে। থানা দায়িত্বশীলগণ ট্রেনের ইঞ্জিনের ন্যায়। সংগঠনকে এগিয়ে নিতে হলে দায়িত্বশীল ভাইদের সঠিক সময়ে পরামর্শভিত্তিক সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী ভারতীয় উপমহাদেশে কাজ করছে। বাংলাদেশ অধ্যায়ে বেশি পরীক্ষা দিতে হয়েছে। জামায়াত সূচনালগ্ন থেকেই একটি নীতি অবলম্বন করেছে—সমালোচকদের সঙ্গে অযথা জড়িয়ে যাবে না; বরং আমাদের কাজকে সামনে এগিয়ে নিতে হবে। একান্ত বিভ্রান্তিমূলক কোনো বিষয় হলে সঠিকভাবে ও যৌক্তিক জবাব দিতে হবে।

এ দেশের মানুষ জামায়াতের জনশক্তির আচার-আচরণ দেখবে এবং অন্যান্য দলের সঙ্গে মিলিয়ে দেখবে। সবার সঙ্গে আমরা একটি ইতিবাচক ধারা তৈরি করব। তাহলে যারা আমাদের থেকে দূরে চলে গেছে, তারাও এগিয়ে আসবে। তিনি বলেন, জামায়াতের আলাদা কোনো আদর্শ নেই; আমাদের আদর্শের মডেল নবী মুহাম্মদ (সা.)। আমাদের আকিদার বাস্তব মডেল সাহাবায়ে কেরাম (রা.)। সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা আদর্শের পথ খুঁজে নেব।”

তিনি আরও বলেন, “এ দেশের সাধারণ মানুষের মাঝে আকিদা নিয়ে কোনো প্রশ্ন নেই। ধর্মীয় মহলকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা কাজে লাগাতে চায়। এ ক্ষেত্রে আমাদের মাথা গরম করলে চলবে না। আমাদের আমল ও ঈমানের মান উন্নীত করার জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করতে হবে। দ্বীনি মহলকে আমরা আল্লাহর জন্য মহব্বত করি। দ্বীনি মহলের সঙ্গে আমাদের সুসম্পর্ক তৈরি করতে হবে।”

বিরোধীদলীয় নেতা বলেন, “সমাজের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করতে হবে। কায়েমি স্বার্থবাদীরা তাদের কর্তৃত্ব হারানোর ভয়ে বাধা দিতে আসবে এবং প্রতিষ্ঠিত জ্ঞানী ব্যক্তিরা ইসলামী আন্দোলনের অসহযোগিতা করবে। এই বাধা অতিক্রম করতে হবে।”

তিনি বলেন, “সমাজের তরুণ ও ছাত্ররা দলে দলে আমাদের দিকে আসছে। তাদেরকে কাজে লাগাতে হবে। ইসলামবিরোধীরা নানাভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সামাজিকভাবে কোণঠাসা করার চেষ্টা করবে, পারিবারিকভাবে হেনস্তা করবে, গালিগালাজ করবে, মিথ্যা মামলা দিয়ে জেলে দেবে, ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, এমনকি ইসলামী দলকে নিষিদ্ধ পর্যন্ত করবে। তাদের কোনো কৌশলই কাজে আসবে না। আল্লাহর যে পরিকল্পনা আছে, সেটাই বাস্তবায়িত হবে।”

ডা. শফিকুর রহমান বলেন, “অনেকে এসে আমাদের নানা প্রস্তাব দেয়—দলকে আরও আধুনিক করা, শরিয়তের ব্যাপারে ছাড় দেওয়া, মহিলাদের পর্দার ব্যাপারে ছাড় দেওয়া ইত্যাদি। ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয়ে আমরা আপস করব না। এর বাইরে যেসব ভালো প্রস্তাব রয়েছে, সেগুলো আমরা পর্যালোচনা করে দেখব।”

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ টেনে তিনি বলেন, “হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের ১৩ বছরে নবীজি (সা.)-এর কাছে কোনো সামাজিক বিধান আসেনি। হিজরতের পর আল্লাহ রাব্বুল আলামিন তাঁর কাছে সামাজিক বিধান প্রেরণ করেন। তিনি মসজিদে নববীতে বসেই তাঁর রাষ্ট্রীয় কার্যক্রম ও পরামর্শব্যবস্থা পরিচালনা করেছেন, বিচারকার্য পরিচালনা করেছেন। সেখানে সব শ্রেণি-পেশার মানুষ, নারী-পুরুষ সবাই তাঁর কাছে আসত। তিনি সকলের কথাই অত্যন্ত গুরুত্ব ও মনোযোগের সঙ্গে শুনতেন এবং সমাধান দিতেন। আল্লাহর নবীর আচরণ দেখে অনেক অমুসলিম তৎক্ষণাৎ বায়আত গ্রহণ করতেন। আমাদেরকেও সেই আদর্শ লালন করতে হবে।”

তিনি জামায়াতের সংসদ সদস্য ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “ক্ষমতা পেয়ে দুনিয়ার কোনো লোভের দিকে দৃষ্টি দেওয়া যাবে না। আমাদের পদক্ষেপ হবে খুবই সতর্ক। আমাদের এমপিরাও সদা সতর্ক থাকবেন। কোনো ধরনের হাট-বাজার ইজারা, বালুমহলের সুবিধা ইত্যাদি গ্রহণ করা যাবে না। সংসদে আমাদের যে অবস্থান আছে, সেখানে আমরা ইতিবাচক রাজনীতি করব, গঠনমূলক সমালোচনা করব এবং সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করব। থানা আমীরদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের এলাকায় যারা জামায়াতের এমপি নির্বাচিত হয়েছেন, তাদের সহযোগিতা করা এবং পাহারা দেওয়া আপনাদের দায়িত্ব। তাদেরকে ভাইদের দৃষ্টিতে দেখবেন।”

তিনি ইসলামী ব্যাংকে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইসলামী ব্যাংক নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আমরা এ ব্যাপারে কোনো ছাড় দেব না। ব্যাংকে যদি একটি শেয়ারও আমার থাকে, আমি ওই ব্যাংকের মালিক। জনগণ আস্থার সঙ্গে তাদের আমানত এই ব্যাংকে রেখেছে। আমরা সবসময় তাদের পাশে আছি। তিনি বাংলাদেশসহ গোটা মুসলিম উম্মাহর জন্য মহান আল্লাহর কাছে কল্যাণ ও শান্তি কামনা করেন।”

শিক্ষাশিবিরে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন-সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আব্দুর রব ও এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী, ড. খলিলুর রহমান মাদানী ও ড. মাওলানা আব্দুস সামাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা