• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline
শিলখালী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ নবীন বরণ ঝিনাইদহের শৈলকুপার থানার পরিচ্ছন্নতা কর্মী প্রধান শিক্ষককে পেটালো ঝিনাইদহে ১০৪ জন হারানো মোবাইল ফেরত পেল খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে চেক বিতরণ চলনবিলে পরিবেশকর্মীদের অভিযানে প্রাণে বাঁচল ৫ বক, অবমুক্ত করলেন ইউএনও ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন লামায় বৈদ্যুতিক তার চুরির অডিও রেকর্ডিং ঘিরে বিরোধ, গুমের হুমকির অভিযোগ এম এনাম হোসেনের শ্বশুরের মৃত্যুতে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএইর শোক প্রকাশ মাদকের কুয়াশায় নয়, প্রকৃতির ছোঁয়ায় সাজুক নতুন মাতামুহুরী উপজেলা

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, খুলনা / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার সকালে জেলা জামায়াতের কার্যালয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব।

লিখিত বক্তব্যে তিনি জানান, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগে চরম অনিয়ম, দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তিনি। দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া কয়েকজন সার ডিলারের নামও উল্লেখ করেন।
এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও সংবাদ সম্মেলনে তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা