স্কুলে দেরিতে আসার কারন জিজ্ঞাসা করায় প্রধান শিক্ষককে পিটিয়েছে পরিচ্ছন্ন কর্মী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপার নাগের হাট মাধ্যমিক বিদ্যালয়ে।
জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন সকালে স্কুলে এসে পরিচ্ছন্ন কর্মী ফরিদুল ইসলামকে অনুপস্থিত পান। সকাল সাড়ে ১০ টার দিকে তাকে মোবাইল ফোনে ডাকলে ১১ টার দিকে বিদ্যালয়ে আসেন ফরিদুল। সেসময় প্রধান শিক্ষক তার দেরিতে আসার কারন জিজ্ঞাসা করলে চড়াও হয় ফরিদুল। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রধান শিক্ষককে মারধর করে পরিচ্ছন্ন কর্মী ফরিদুল। এই ঘটনার পর শিক্ষকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় পাঠদান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।