• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline
শিলখালী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ নবীন বরণ ঝিনাইদহের শৈলকুপার থানার পরিচ্ছন্নতা কর্মী প্রধান শিক্ষককে পেটালো ঝিনাইদহে ১০৪ জন হারানো মোবাইল ফেরত পেল খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে চেক বিতরণ চলনবিলে পরিবেশকর্মীদের অভিযানে প্রাণে বাঁচল ৫ বক, অবমুক্ত করলেন ইউএনও ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন লামায় বৈদ্যুতিক তার চুরির অডিও রেকর্ডিং ঘিরে বিরোধ, গুমের হুমকির অভিযোগ এম এনাম হোসেনের শ্বশুরের মৃত্যুতে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএইর শোক প্রকাশ মাদকের কুয়াশায় নয়, প্রকৃতির ছোঁয়ায় সাজুক নতুন মাতামুহুরী উপজেলা

শিলখালী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৭ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের পেকুয়া উপজেলার আওতাধীন শিলখালী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৩ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের শিলখালী উচ্চ বিদ্যালয়ের মাটে এ সভা অনুষ্ঠিত হয়।

শিলখালী  ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদু রশিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আসহাব উদ্দিন ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু তাহের ফরহাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল উদ্দিন হায়দার ও জেড এম মুসলেম উদ্দিন।

এতে আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, শিলখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হোছাইন, উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, ওলামা দলের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ, ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আউয়াল দুলাল (এমইউপি), যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার আকাশ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুর রহমান হৃদয়, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলী ইয়াসিন,সদস্য সচিব শাহাদাত হোছাইন, তাঁতী দলের আহবায়ক জাহেদুল ইসলাম জাহেদ, কৃষকদলের আহবায়ক আশেক এলাহি, মহিলা দলের যুগ্ন আহবায়ক মনোয়ারা বেগম, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আরফাত হোছাইন,শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ বলেছেন, দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলের শক্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন। তাই ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে এবং জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এম. বাহাদুর শাহ আরও বলেন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে সক্রিয় হতে হবে। নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। দলের সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং দলীয় কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সভায় শিলখালী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা