• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline
শিলখালী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ নবীন বরণ ঝিনাইদহের শৈলকুপার থানার পরিচ্ছন্নতা কর্মী প্রধান শিক্ষককে পেটালো ঝিনাইদহে ১০৪ জন হারানো মোবাইল ফেরত পেল খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে চেক বিতরণ চলনবিলে পরিবেশকর্মীদের অভিযানে প্রাণে বাঁচল ৫ বক, অবমুক্ত করলেন ইউএনও ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন লামায় বৈদ্যুতিক তার চুরির অডিও রেকর্ডিং ঘিরে বিরোধ, গুমের হুমকির অভিযোগ এম এনাম হোসেনের শ্বশুরের মৃত্যুতে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএইর শোক প্রকাশ মাদকের কুয়াশায় নয়, প্রকৃতির ছোঁয়ায় সাজুক নতুন মাতামুহুরী উপজেলা

ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ নবীন বরণ

স্টাফ রিপোর্টার, খুলনা / ১৬ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের ঐতিহ্যবাহী ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। নবীন ছাত্রীদের বরণ করে নিতে বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​দিনের কর্মসূচির শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন করা হয়। এর পরপরই প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক আনন্দঘন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:
​এডভোকেট এমএ মজিদ, প্রশাসক, জেলা পরিষদ,ও সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ​দিপা রানী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ঝিনাইদহ সদর।

সভাপতিত্ব করেন ​আহসান হাবীব রনক, সভাপতি, ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

​বক্তারা তাঁদের বক্তব্যে নতুন ভর্তি হওয়া ছাত্রীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সাথে পড়াশোনার পাশাপাশি মেধা ও মননের বিকাশে সংস্কৃতি ও খেলাধুলায় মনোনিবেশ করার পরামর্শ দেন অতিথিরা।

​অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা