• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহ চাদপুর গ্রামে দু্ই-ভাইয়ের বৌয়ের ঝগড়ায় প্রাণ গেল বড় ভাইয়ের ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অনলাইন জুয়া পরিচালনা করতো বাবা-ছেলে গ্রেফতার পেকুয়ায় পাহাড়ের শীর্ষ ডাকাত আলমগীরকে পুলিশে দিলেন জনতা কোটচাঁদপুরে পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, দুজনের এক বছর করে কারাদণ্ড কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ঝিনাইদহে ঔষধ কোম্পানির কর্মকর্তার কাছে মিললো ইয়াবা সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ, বাড়ছে অপরাধ শিলখালী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ নবীন বরণ ঝিনাইদহের শৈলকুপার থানার পরিচ্ছন্নতা কর্মী প্রধান শিক্ষককে পেটালো

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অনলাইন জুয়া পরিচালনা করতো বাবা-ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, খুলনা / ৯ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত ৮টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় জড়িত অপর একজন পালিয়ে যান।

​গতকাল শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার দুজন হলেন পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের ফাতেউল আলম ও তাঁর ছেলে আকাশ রহমান।

​পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের নিজ বাড়িতে বসে অনলাইনে জুয়া পরিচালনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শেষ রাতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে অনলাইন জুয়া পরিচালনা অবস্থায় ফাতেউল আলম ও তাঁর ছেলে আকাশ রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সুযোগ বুঝে পুলিশকে ফাঁকি দিয়ে তার আরো এক ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

​পরে ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৮টি কম্পিউটার মনিটর, ৮টি সিপিইউ, ২টি ইউপিএস এবং দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

​বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা গোপনে অনলাইনে অবৈধ জুয়ার কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং পালিয়ে যাওয়া অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা