• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহ শৈলকুপায় দুই নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক ধরলো জনতা শৈলকুপায় ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত আটক ৭ ঝিনাইদহে মহেশপুর সীমান্ত এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামে খামারের তালা ভেঙে ২০ লাখ টাকার ৬ গরু চুরি ঝিনাইদহ মহেশপুরে ডেঙ্গু ও হামের সংক্রমণ বৃদ্ধি, জনমনে আতঙ্ক ঝিনাইদহ শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর কৈয়ারবিল চেয়ারম্যান পদে আকিবের আগ্রহ, তরুণদের উন্নয়নে বিশেষ পরিকল্পনা চকরিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি: এক আপসহীন মহা গণদাবি পেকুয়ায় ইউপি নির্বাচন: ৭ ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ঘোষণা চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে বারবার চিঠি, নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারেই: স্বরাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি / ২৭ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে একাধিকবার অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে রাজনৈতিক সমঝোতা তৈরি হয়েছে।

​আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী সরকারের এই অবস্থান তুলে ধরেন।

​শেখ হাসিনার প্রত্যর্পণ ও গুঞ্জন নিয়ে বক্তব্য-
​সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে পারেন—এমন আলোচনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বিষয়টি তাঁরাও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। তবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার।
​

তিনি বলেন, ​“আমরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শুনছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। তাঁকে ফেরত পাওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুসারে প্রতিবেশী দেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে।”

​অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি-
​শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ঘিরে দেশে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পতিত ফ্যাসিবাদী শক্তি শুরু থেকেই এই ধরনের অপচেষ্টা চালিয়ে আসছে।
​

তিনি বলেন, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তবে গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া এবং ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না। যেকোনো মূল্যেই অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে।

​তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন-
​আগামী জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রী নিশ্চিত করেন যে, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে।
​তিনি জানান, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী-সংক্রান্ত সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পথ উন্মুক্ত হয়েছে। তবে এটি কার্যকর করতে আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।
​

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন তাঁদের আন্দোলনের অন্যতম মূল লক্ষ্য ছিল উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আইনসভায় সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে পুনরায় বহাল করতে হবে এবং সরকার এটি করতে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা