চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে শুরু হয়েছে শিশু কিশোর জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব, জেলা স্কাউট সম্পাদক আনছারুল করিম ও উপজেলা স্কাউট সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান।